০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতার বাড়িতে কা’ফনের কাপড় ও চিরকুট রেখে হ’ত্যার হু’মকি

আল আমিন,মেহেরপুর।
  • প্রকাশ : ০১:৫৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 2

আল আমিন,মেহেরপুর।

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: লস্কর আলীর বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজলের বোতল ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে বাড়ির প্রাচীরের ওপর এসব দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানান,মেহেরপুরের বলিয়ারপুর গ্রামের মৃত মো: এজেল শেখের ছেলে লস্কর আলী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।দলীয় কোন্দলের জেরে দুর্বৃত্তরা বাড়ির সামনে ইটের দেয়ালের ওপর একটি হালকা নীল রঙের পলিথিনে মোড়ানো কাফনের কাপড়, আগরবাতির প্যাকেট, গোলাপজলের বোতল এবং একটি চিরকুট রেখে যায়। চিরকুটে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

চিঠিতে লেখা আছে, ‘তুই ভালো মন্দ খেয়ে নে। তোর সময় শেষ। বটতলাই তোর মাথা গাছে ঝুলিয়ে রাখবো।তুই সহ তোর পাশে যারা থাকে কাওকে ছাড়বো না, না, না।তোর সময় শেষ।রেডি হ।’

এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।ঘটনার সাথে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

বিএনপি নেতার বাড়িতে কা’ফনের কাপড় ও চিরকুট রেখে হ’ত্যার হু’মকি

প্রকাশ : ০১:৫৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬