০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ফুলপুরে গোয়ালঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
মোঃ হেলাল উদ্দিন সরকার।
- প্রকাশ : ০২:০০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / 2
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া আমতলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুর আনুমানিক সাড়ে বারোটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার নুরুল আমিনের স্ত্রী (৩৫)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির গোয়ালঘরে গৃহস্থালির কাজ করছিলেন ওই গৃহবধূ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের একটি তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে এলাকাবাসী দ্রুত উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।









