০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরের দুই শিক্ষিকা জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন

মোঃ হেলাল উদ্দিন সরকার।
  • প্রকাশ : ০১:৫১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 9

মোঃ হেলাল উদ্দিন সরকার।

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার দুই শিক্ষিকা জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে শিক্ষা অঙ্গনে নতুন গৌরব বয়ে এনেছেন। পশ্চিম মাড়াদেওরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক , ফুলপুর সাহিত্য পরিষদের যুগ্ম সম্পাদক আয়েশা খাতুন তৃতীয় বারের মতো জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন, ভাইটকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব শিক্ষক ফাতেমা খাতুন। দুই শিক্ষিকার এই অর্জনে ফুলপুর উপজেলা জুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই ধরনের সাফল্য অন্যান্য শিক্ষকদেরও আরও অনুপ্রাণিত করবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

Please Share This Post in Your Social Media

ফুলপুরের দুই শিক্ষিকা জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন

প্রকাশ : ০১:৫১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬