০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ী বিভিন্ন মামলার ৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশ : ০২:০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 7

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ী সদর থানা পুলিশ পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে।

রবিবার (৭ জুন ২০২৬) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের নির্দেশনায় এসআই (নিঃ) মো. সাহাবুদ্দিন খান, এএসআই (নিঃ) মশিউর রহমান ও এএসআই (নিঃ) মো. নুর আলম সঙ্গীয় ফোর্সসহ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— সদর উপজেলার মড়ডাঙ্গা গ্রামের সেকেন্ড আলী খানের ছেলে মোঃ বাচ্চু খান (৪২), কাজিবাধা গ্রামের নুরুল ইসলামের ছেলে
মোঃ আলাউদ্দিন শেখ (২৪), সজ্জনকান্দা এলাকার আলিম শেখের ছেলে বায়েজিদ আহমেদ সিয়াম, মাটিপাড়ার মৃত জালাল শেখ ওরফে ঝালু শেখের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক শেখ (৪২), এবং বিনোদপুর লোকসেড এলাকার বাসিন্দা মৃত জামাল শেখের ছেলে মোঃ বোরহান উদ্দিন শেখ (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ স্কটের মাধ্যমে তাদের রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

রাজবাড়ী বিভিন্ন মামলার ৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

প্রকাশ : ০২:০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬