দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে উন্নয়নের জোয়ার দেখতে চায় ফুলপুর তারাকান্দার জনগণ
- প্রকাশ : ০২:১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 7
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের উন্নয়ন কার্যক্রম তদারকের জন্য সংরক্ষিত আসনের বিএনপির মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাবা নিলুফার চৌধুরী মনিকে মনোনীত করা হয়েছে। এতে ফুলপুর ও তারাকান্দার জনসাধারণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অন্যদিকে, জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে এ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য হিসেবে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মুফতি মুহাম্মদুল্লাহ। এছাড়াও এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয় রয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, যিনি এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন।
ফুলপুর ও তারাকান্দা এলাকার জনসাধারণের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার উন্নয়নের স্বার্থে সকল জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। বিশেষ করে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। ফুলপুর-তারাকান্দাবাসীর প্রত্যাশা, দলমত নির্বিশেষে সংশ্লিষ্ট সকল নেতা এলাকার উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং উন্নয়নের ধারাকে আরও বেগবান করবেন।




















