১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে রোগযন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গৃহবধূর আত্মহত্যা

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশ : ০২:১৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 5

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সাধুখালী গ্রামে দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও রোগযন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
নিহত গৃহবধূর নাম সাবিত্রী সরকার (৬৫)। তিনি উপজেলার জঙ্গল ইউনিয়নের সাধুখালী গ্রামের মৃত সুনীল বৈরাগীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবিত্রী সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। অসুস্থতার কারণে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

সোমবার (৮ জুন) সকাল আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে নিজ বসতঘরের শয়নকক্ষে গলায় প্লাস্টিকের রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় সাবিত্রী সরকারের ছোট ছেলে শ্যামসুন্দর ঘরে প্রবেশ করে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে রশি কেটে নিচে নামান। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

বালিয়াকান্দিতে রোগযন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশ : ০২:১৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬