১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর সোনাইমুড়ীতে শাশুড়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৩:৫০:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
  • / 43
নোয়াখালী প্রতিনিধি 
নোয়াখালীর সোনাইমুড়ীতে পারিবারিক কলহের জের ধরে শাশুড়িকে এলাপাতাড়ি পিটিয়ে ও কাঁমড়িয়ে হত্যা করেছে ছেলের বউ। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের পূর্বমির্জানগর গ্রামের রহিম বি.এস.সি বাড়িতে। স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার পূর্বমির্জানগর গ্রামের আবদুলহকের পুত্র রাজু (২৭) একই বাড়ির আবুল কাশেমের পালিত কন্যা শারিয়া আক্তার রিয়া (১৯) সাথে বিগত ১ বছর পূর্বে প্রেমের সম্পর্ক করে বিবাহ করে। বিয়ের পর থেকে ছেলের বউয়ের সাথে শাশুড়ি মাজেদা বেগম (৫২) পারিবারিক বিষয়াদি নিয়ে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ করত। রবিবার দিবাগত রাতে তাদের উভয়ের মধ্যে পুনরায় ঝগড়া হয়। এক পর্যায় শাশুড়ি ছেলের বউকে ধরে মারধর শুরু করে। ছেলের বউ রিয়া উত্তেজিত হয়ে লাঠি দিয়ে শাশুড়িকে পিটায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কামড় দেয়। পরে শাশুড়ির চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক আনলে মৃত ঘোষণা করে। সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন জানান, রাতেই খবর পেয়ে লাশ উদ্ধার করা হয় ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ছেলের বউ শারিয়া আক্তার রিয়া ও ছেলে রাজুকে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

নোয়াখালীর সোনাইমুড়ীতে শাশুড়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশ : ০৩:৫০:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০