০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

মোঃ হেলাল উদ্দিন সরকার।
  • প্রকাশ : ০৩:১৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 5

মোঃ হেলাল উদ্দিন সরকার।

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় বালিয়া ইউনিয়নে বেলটিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মোঃ রাতুল আহসান (২১), পিতা-মোঃ দুলাল মিয়া, গ্রাম-বড়ইকান্দি পূর্বপাড়া, কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময়ে মোঃ আল মিজান (২২), পিতা-মৃত হযরত আলী, গ্রাম-বড়ইকান্দি পূর্বপাড়া, কাছ থেকে আরও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোট ৬০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ফুলপুর থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

ফুলপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

প্রকাশ : ০৩:১৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬