০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বালিয়া থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী শফিকুল গ্রেফতার
মোঃ হেলাল উদ্দিন সরকার।
- প্রকাশ : ০২:০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 2
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় বালিয়া ইউনিয়ন থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফিরুজ হোসেনের দিক নির্দেশনায় পরিচালিত হয় বিশেষ অভিযান।
ফুলপুর থানার এএসআই টিটু চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল গত ১০ই জুন বুধবার সন্ধ্যায় বালিয়া ইউনিয়নে একটি অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত শফিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে দেওয়া এক বছরের সশ্রম কারাদন্ডের পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পরে আইনানুগ পক্রিয়া সম্পূর্ণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।



















