গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত।
- প্রকাশ : ০২:২৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / 1
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।
গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড, কিট প্যারেড ও কল্যাণসভা সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) অনুষ্ঠিত মাস্টার প্যারেডে সালামি গ্রহণ ও পরিদর্শন করেন গোপালগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ। পরিদর্শনকালে তিনি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস, টার্নআউট এবং শৃঙ্খলার সার্বিক মান পর্যালোচনা করেন এবং সন্তোষ প্রকাশ করেন। এ সময় পুলিশ সুপার উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যে শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস অনুসরণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি,পরিচ্ছন্নতা রক্ষা,জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে করণীয় ও বর্জনীয় বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মাস্টার প্যারেডে প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) জনাব রনি হাওলাদার।পরে অনুষ্ঠিত কিট প্যারেড ও কল্যাণসভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের কার্যক্রম মূল্যায়ন করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকা, পেশাদারিত্ব ও কর্মস্পৃহার স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকজন পুলিশ সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
মাদকদ্রব্য উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল, মামলা নিষ্পত্তি এবং দাপ্তরিক কার্যক্রম দক্ষতার সঙ্গে সম্পাদনের জন্য বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া দীর্ঘ কর্মজীবনের অবসান উপলক্ষে অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর জনাব সৈয়দ এমদাদুলকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাঁর কর্মজীবনের বিভিন্ন অবদানের কথা স্মরণ করা হয় এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) জনাব রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার)সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। গোপালগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি,শৃঙ্খলা রক্ষা এবং জনসেবার মান উন্নয়নে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে।



















