০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় অপহরণের ৬ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার

মোঃ হেলাল উদ্দিন সরকার।
  • প্রকাশ : ১১:১৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 2

মোঃ হেলাল উদ্দিন সরকার।

ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যালয়ে যাওয়ার পথে অপহরীত স্কুল ছাত্রী (১৪) পুলিশ ছয় দিন পর উদ্ধার করেছে। জানা গেছে, শুক্রবার (২০ জুন) ভোর ৪টার দিকে তারাকান্দা উপজেলার বারইপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তারাকান্দা থানার এসআই সজিব কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

​পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ জুন সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে তারাকান্দা-ধোবাউড়া সড়ক থেকে ঐশী রানী সরকারকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এ ঘটনায় তার বাবা ভজন চন্দ্র সরকার বাদী হয়ে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, উপজেলার ঢাকুয়া ইউনিয়নের বারইপাড়া গ্রামের মনির হোসেন (১৯) দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন ও সময়ে অটোরিকশায় যুগে অপহরণ করে নিয়ে যায়।

​তারাকান্দা থানার এসআই সজিব কুমার দাস বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই কিশোরীকে উদ্ধারে অভিযান অব্যাহত ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দা উপজেলার বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া কিশোরীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। এ ব্যাপারে ভজন চন্দ্র সরকার বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করেছে।

Please Share This Post in Your Social Media

তারাকান্দায় অপহরণের ৬ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার

প্রকাশ : ১১:১৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬