০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
শুভপুর স্বপ্ননীড় ক্লাবের ঈদ পুনর্মিলনী ও গুনীজন সংবর্ধনা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৭:৩২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / 38
সুজন গোলদার অনিক,ফেনী
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর নতুন বাজারে সম্প্রতি আত্মপ্রকাশ করা সামাজিক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান স্বপ্ননীড় ক্লাবের ঈদ পূর্ণমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান স্বাস্থ্য বিধি মেনে সম্পন্ন করলেন ক্লাব কর্তৃপক্ষ। এই উপলক্ষ্য ক্লাব প্রাঙ্গনে ছিল নানা আয়োজন ও আলোচনা সভা।
৭ই আগষ্ট(শুক্রবার) সন্ধ্যায় পশ্চিম আকাশে ঢলে পরা গৌধুলীর আলোয় নীড়ে ফেরা ডানা ঝাপটা পাখিদের মত অতিথিদের আগমনে মুখরিত হতে লাগল ক্লাব প্রাঙ্গন। সাধারন সম্পাদক ছালেহ ইমতিয়াজ আসিফের সঞ্চালনায় পবিত্র আল-কোরআন পাঠের পর শুরু হয় অতিথিদের আসন গ্রহন ও ফুল দিয়ে বরন পর্ব। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ডাঃ হারুনুর রশিদ দুলাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বপ্ননীড় ক্লাবের প্রধান উপদেষ্টা, এসি আই কোম্পানি বাংলাদেশ লিমিটেডের প্রোডাক্ট ম্যানেজার-মোশারফ হোসেন রানা ভুঁইয়া ও স্বপনীড় ক্লাবের সভাপতি,রাজনীতিবিদ, সমাজসেবক ও বিদ্যোুৎসাহী সদস্য আজিজুর রহমান মজনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তম কুমার রায়, প্রধান শিক্ষক,বাসন্তি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম,স্বপ্ননীড় ক্লাবের উপদেষ্টাবৃন্দ- বোরহান উদ্দিন চৌধুরী মাসুক,কাজী হুমায়ুন,মোঃবেলাল হোসেন,শ্যামল দত্ত,মোশারফ হোসেন,শিবু প্রসাদ রায়,সফিকুল ইসলাম চৌঃ রাশেদ,আব্দুর রহমান মিজান,বেলাল হোসেন, লিটন চন্দ্র রায়,মোঃ হোসেন, প্রভাষক মোর্শেদ হোসেন,ইঞ্জিঃ আরিফ ভুঁইয়া,মামুন,হানিফ,নুরুল হুদা, ইঞ্জিঃ নরুল কবির, হারুনুর রশীদ মানিক, তাজুল ইসলাম, শওকত ডাবলু, শাহেদুজামান শাহেদ,হারাধন চৌধুরী,ডাঃ মোর্শেদ, মোঃআকতার হোসেন, প্রভাষক জাহেদ হোসেন, মোঃ জাফর উদ্দিন, প্রভাষক আহমেদ হোসেন মানিক,সিরাজ উদ্দিন, ইমাম হোসেনও সাইফুল ইসলাম সহ আরো অনেকে।
সভাপতিমন্ডলীর সদস্য,মুখপাত্র ও সংগঠক স্বপ্ননীড় ক্লাব এবং ব্যবসায়ী মোঃ গিয়াস উদ্দিন তার বক্তব্যে বলেন যারা এই ছোট ছোট স্বপ্ন গুলোকে সার্থক করতে এ প্রতিষ্ঠানের ভিত রচনা করতে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। প্রধান উপদেষ্টা ডাঃ হারুনুর রশিদের বক্তব্যে সুর মিলিয়ে মোশারফ হোসেন রানা ভুঁইয়া সহ অন্যান্য বক্তারা বলেন, মানবতার সেবায় স্বপ্ননীড় ক্লাবের ভূমিকা অপরিসীম। ব্যাপক জনগোষ্ঠীর উন্নয়ন ও সেবা কার্যক্রমে স্বপ্ননীড় ক্লাবকে আরো নতুন কর্মসূচি নিয়ে এগোতে হবে।
সবশেষে সাধারন সম্পাদকের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
অনুষ্ঠানের আপ্যায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মেহেদী হাসান-সাংগঠনিক সম্পাদক,স্বপ্ননীড় ক্লাব এবং সহযোগীতা করেন সাইম, সাইফউদ্দিন, শাহরিয়া, হাসান,তানিম,রাকিব, এমদাদ, অমিত, অনিক, তানিম,ফাহাদ, ফাহিম, ফরহাদ,ফারুক, মাইনউদ্দিন, মামুন,ইমন সহ অন্যান্য সদস্যগণ।
অনুষ্ঠানে দুই গুণীজনকে টি শার্ট ও উত্তরীয় পড়িয়ে সম্মাননা জানানো হয়। তাঁরা হলেন মোশারফ হোসেন রানা ভুঁইয়া এবং আজিজুর রহমান মজনু।





















