০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাজিরায় ভয়াবহ লোডশেডিং, বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ জনজীবন

জিল্লুর রহমান শরীয়তপুর জেলা প্রতিনিধি।
  • প্রকাশ : ১২:২৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 1

জিল্লুর রহমান শরীয়তপুর জেলা প্রতিনিধি।

শরীয়তপুরের জাজিরা পৌরসভায় ভয়াবহ লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দিনের পর দিন অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন।

বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা ও দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেও তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।

ভুক্তভোগী নাগরিকরা দ্রুত এই লোডশেডিং সংকট নিরসন করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। অন্যথায় জনদুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

Please Share This Post in Your Social Media

জাজিরায় ভয়াবহ লোডশেডিং, বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ জনজীবন

প্রকাশ : ১২:২৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬