০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুর উপজেলা ও পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন সংসদ সদস্য মুফতী মুহাম্মদুল্লাহ

মোঃ হেলাল উদ্দিন সরকার।
  • প্রকাশ : ০১:৪২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 2

মোঃ হেলাল উদ্দিন সরকার।

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা পরিষদ ও পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের জাতীয় সংসদ সদস্য মুফতী মুহাম্মদুল্লাহ।
​পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। বৈঠকে এলাকার সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ, নাগরিক সমস্যা এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড সংক্রান্ত বিষয়াবলি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

​এ সময় সংসদ সদস্য মুফতী মুহাম্মদুল্লাহ জনগণের ভোগান্তি লাঘবে এবং নানা সমস্যার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার তাগিদ দেন। একই সাথে সরকারের উন্নয়নমূলক কাজগুলো যেন সুচারুভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
​পরিদর্শনকালে উপজেলা ও পৌরসভা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ফুলপুর উপজেলা ও পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন সংসদ সদস্য মুফতী মুহাম্মদুল্লাহ

প্রকাশ : ০১:৪২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬