ক্যাডেট এএসআই “নিরস্ত্র” নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন।
- প্রকাশ : ০১:৪৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 2
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
‘সেবার ব্রতে চাকরি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হয়েছে।বুধবার (২৪ জুন) সকালে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ, এপ্রিল-২০২৬ এর প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে উত্তীর্ণ গোপালগঞ্জ জেলার বাছাইকৃত প্রার্থীদের ‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ’
পরীক্ষা গ্রহণ করা হয়।গোপালগঞ্জের মোঃ হাবীবুল্লাহ-এর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে প্রথম দিনের কার্যক্রম পরিচালনা করেন। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান হোসেন এবং শেখ মাহমুদুল ইসলাম। তারা নিয়োগ বোর্ডকে সার্বিক সহায়তা প্রদান করেন। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শেষে প্রাথমিক ধাপে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, “ আপনাদের মেধা ও শারীরিক যোগ্যতাই আপনাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে।
বাংলাদেশ পুলিশে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। কোনো দালালচক্র বা প্রতারকের কথায় বিভ্রান্ত হয়ে কোনো আর্থিক লেনদেনে জড়াবেন না। মেধার জোরেই আপনারা পুলিশের গর্বিত সদস্য হবেন।” এ সময়। নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোহেল রানা এবং সাঈদ নাসিরুল্লাহ। এছাড়াও গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রথম দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২৫ জুন সকাল ৮টায় অনুষ্ঠিতব্য মাঠ পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং এ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা তদবিরের সুযোগ নেই।



















