০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ময়মনসিংহ ফুলপুর বিশ্ববিদ্যালয়ের দাবি
মোঃ হেলাল উদ্দিন সরকার।
- প্রকাশ : ০১:৩৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / 3
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় বিশ্ববিদ্যালয় হলে ফুলপুর, তারাকান্দা, হালুয়াঘাট, ধোবাউড়া ও নখলা উপজেলার ছাত্র ছাত্রীদের লেখাপড়া করতে অনেক উপকারে আসবে। কারণ এই সব উপজেলার মধ্যস্থল হলো ফুলপুর। বিশেষ করে ময়মনসিংহ উত্তর অঞ্চলের মানুষ বেশির ভাগ কৃষক, গরীব, মেহনতী মানুষের ছেলে মেয়ে তাদের ময়মনসিংহ জেলা শহরে গিয়ে ছেলে মেয়েদের লেখা পড়া করাতে অনেক কষ্ট হয়।
বেশিরভাগ স্বল্প আয়ের মানুষ। তাই চার পাচটি উপজেলার মানুষের উপকারের জন্য এবং ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ জীবন গঠনের লক্ষ্যে ফুলপুর একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য মাননীয় শিক্ষা মন্ত্রী, মাননীয় জাতীয় সংসদ সদস্যের নিকট জোর দাবি জানিয়েছেন ৫টি উপজেলার জনসাধারণ।



















