০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যালেঞ্জিং পেশায় আরও দক্ষ হয়ে উঠতে সাংবাদিকদের প্রতি আহ্বান আবদুল জব্বারের

মোঃ আশরাফ আলী, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশ : ০১:৫২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 2

মোঃ আশরাফ আলী, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জে সাংবাদিকদের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘উন্নয়ন সাংবাদিকতা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) শহরের ডাকবাংলো ভবনে আয়োজিত এ কর্মশালায় জেলার পাঁচটি উপজেলা থেকে অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

সকাল থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আবু হানিফ খান।

প্রশিক্ষণ সেশনে প্রফেসর ড. মুহাম্মদ আবু হানিফ খান সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি রিপোর্ট লেখার সঠিক কৌশল, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই এবং কার্যকর উপস্থাপনার বিভিন্ন দিক হাতে-কলমে তুলে ধরেন। প্রশিক্ষণের প্রথম পর্বে অংশগ্রহণকারীদের নিয়ে গ্রুপভিত্তিক সেশন পরিচালিত হয়।
দুপুরের বিরতির পর দ্বিতীয় পর্বে মোবাইল সাংবাদিকতা (মোজো), সংবাদ নির্মাণের কৌশল এবং মোবাইল সাংবাদিকতায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি আলোর যথাযথ ব্যবহার, ভিডিও ধারণ ও সম্পাদনাসহ বিভিন্ন প্রযুক্তিগত বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন প্রশিক্ষক। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, “সাংবাদিকতাকে শুধু পেশা হিসেবে নয়, নেশা হিসেবে গ্রহণ করে সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে। আগামী দিনে এ পেশায় টিকে থাকতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো বিকল্প নেই।

আমি চাই আপনারা প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের আরও দক্ষ ও যোগ্য সাংবাদিক হিসেবে গড়ে তুলুন।” তিনি সাংবাদিকদের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন এবং দৈনিক সংগ্রামের নারায়ণগঞ্জ মহানগর সংবাদদাতা হাফেজ আব্দুল মোমিন।
এছাড়াও বাংলাবাজার পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী প্রধান ও দৈনিক বাংলার চোখের নারায়ণগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলামের সার্বিক সহযোগিতায় কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।

প্রশিক্ষণ শেষে আয়োজক কর্তৃপক্ষ জানায়, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চাকে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে। ঠান্ডা ও মনোরম পরিবেশে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা অত্যন্ত আগ্রহ ও উৎসাহের সঙ্গে প্রশিক্ষণের বিভিন্ন বিষয় আয়ত্ত করেন।

Please Share This Post in Your Social Media

চ্যালেঞ্জিং পেশায় আরও দক্ষ হয়ে উঠতে সাংবাদিকদের প্রতি আহ্বান আবদুল জব্বারের

প্রকাশ : ০১:৫২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬