০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশ : ০১:৫৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 1

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ী সদর উপজেলার বাজিতপুর এলাকা থেকে দুইটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মুক্তার মৃধা (৪২)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

র‌্যাব-১০ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (২৪ জুন) দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী সদর উপজেলার বাজিতপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতারকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুইটি পৃথক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা (৪২) সদর উপজেলার বাজিতপুর গ্রামের পিতা- আজাহার মৃধার ছেলে।

র‌্যাব জানায়, রাজবাড়ী সদর থানার মামলা নং-৪৯, তারিখ ২৭ মার্চ ২০২২ এবং মামলা নং-৫০, তারিখ ২২ এপ্রিল ২০১৯ এর মাদক মামলায় আদালত তাকে যথাক্রমে ১ বছর ও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা হওয়ার পর থেকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন আত্মগোপনে থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে র‌্যাব জানিয়েছে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

দুই মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশ : ০১:৫৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬