০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ফুলবাড়িতে বঙ্গমাতার জন্মদিনে উপজেলা আওয়ামীলীগের আলোচনা ও দোয়া মাহফিল
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৭:২৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
- / 38
আল আমিন,ফুলবাড়ি(দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ৮ জুলাই শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ্। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল,যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শাহ্ মোঃ আব্দুল কুদ্দুস,অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম ডাবলু,পৌর আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নীরু সামসুন্নাহার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসানসহ অনান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বঙ্গমাতার রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয।





















