০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শতবর্ষী কড়ই গাছের ডাল ভেঙে পড়ে ব্যবসায়ীর ব্যাপক ক্ষয়ক্ষতি

মোঃ হেলাল উদ্দিন সরকার।
  • প্রকাশ : ০২:০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 17

মোঃ হেলাল উদ্দিন সরকার।

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বালিখাঁ বাজারে এক মর্মান্তিক ও আকস্মিক দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন স্থানীয় এক অসহায় ক্ষুদ্র ব্যবসায়ী। বাজারের ঐতিহ্যবাহী শতবর্ষী একটি পুরোনো কড়ই গাছের বিশাল ডাল ভেঙে পড়ে আলমগীর হোসেন (ছুতিয়ালী) নামের ওই ব্যবসায়ীর দোকানের ওপর। এতে তার দোকান ঘরটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা মালামালের ব্যাপক ক্ষতি সাধন হয়।

জানা যায়, ঘটনার সময় হঠাৎ করেই কড়ই গাছের একটি বড় ডাল ভেঙে সরাসরি আলমগীর হোসেনের দোকানের চালার ওপর মিনিটের মধ্যেই দুমড়ে মুচড়ে পড়ে। তবে মহান আল্লাহ পাকের অশেষ রহমতে এবং অলৌকিক কৃপায় ঠিক ওই মুহূর্তটিতে দোকানদার আলমগীর হোসেন দোকানের বাইরে অবস্থান করছিলেন। ফলে ডালটি তার শরীরের ওপর না পড়ায় তিনি নিশ্চিত মৃত্যুর হাত থেকে অক্ষত অবস্থায় রক্ষা পান।

​ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর হোসেন একজন অত্যন্ত অসহায় ও দিনমজুর প্রকৃতির মানুষ। এই ছোট দোকানটির আয়ের ওপরই চলতো তার সংসার। আকস্মিক এই দুর্ঘটনায় দোকান ও মালামাল হারিয়ে তিনি এখন দিশেহারা। গাছের ডাল ও পাতার আঘাতে দোকানের টিনের চালা ধসে পড়েছে এবং ভেতরে থাকা চা-নাস্তা ও মুদি মালামাল সম্পূর্ণ তছনছ হয়ে গেছে।

​ঘটনার পর পর বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় উৎসুক জনতা দুর্ঘটনাস্থলে ভিড় জমান। এই অসহায় ব্যবসায়ীর এমন নির্মম ক্ষয়ক্ষতি দেখে বাজারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার সচেতন মহল ও সাধারণ ব্যবসায়ীরা আলমগীর হোসেনের এই চরম বিপদে তাকে পুনরায় উঠে দাঁড়াতে স্থানীয় প্রশাসন এবং বিত্তবানদের প্রতি মানবিক ও আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জোর আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

শতবর্ষী কড়ই গাছের ডাল ভেঙে পড়ে ব্যবসায়ীর ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশ : ০২:০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬