০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১ হাজার ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

এইচ,এম আওলাদ জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
  • প্রকাশ : ০২:২২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 14

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

এইচ,এম আওলাদ জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।

রোববার (২৮ জুন) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী, উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ উপকারভোগী কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও হর্টিকালচার সেন্টার কর্তৃক সরবরাহকৃত কৃষি উপকরণ উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রস্তুতকৃত অগ্রাধিকার তালিকার ভিত্তিতে বিতরণ করা হয়। কৃষি   প্রণোদনা কর্মসূচির আওতায় ৭০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী আমন ধানের বীজ এবং ২০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়। এছাড়া ৬০০ জন কৃষকের   মধ্যে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২ হাজার ৪০০টি ফলজ ও ঔষধি চারা, রাসায়নিক সার,

জৈব সার (গোবর সার) এবং সবজি চাষের জন্য প্রয়োজনীয় বাঁশের খুঁটি বিনামূল্যে বিতরণ করা হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বলেন, “সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। বিতরণকৃত উপকরণ যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বাড়াতে হবে।” উপজেলা কৃষি কর্মকর্তা   কৃষিবিদ রাকিবুল ইসলাম বলেন,“সরকারের কৃষিবান্ধব এ কর্মসূচির মাধ্যমে কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন।

কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে কৃষকদের সার্বিক কারিগরি সহায়তা প্রদান অব্যাহত রাখবেন।”অনুষ্ঠান শেষে উপকারভোগী   কৃষকদের হাতে বিনামূল্যে বীজ, সার, ফলজ ও ঔষধি চারা এবং অন্যান্য কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষকরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

১ হাজার ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

প্রকাশ : ০২:২২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬