১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় পুকুরে পড়ে নারীর মৃত্যু

মোঃ হেলাল উদ্দিন সরকার।
  • প্রকাশ : ০২:২৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 22

মোঃ হেলাল উদ্দিন সরকার।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পুকুরে পড়ে মোছাঃ হাফিজা খাতুন (৪৮) নামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সোমবার (২৯ জুন ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার ২নং বানিহালা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কর নগুয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজা খাতুন কর নগুয়া গ্রামের মৃত আব্দুস সালামের স্ত্রী এবং মৃত কুলজান বিবির কন্যা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে হাফিজা খাতুন তার ৫ বছর বয়সী নাতিকে বটতলা বাজারস্থ মারকাজুল কুরআন মাদ্রাসায় পৌঁছে দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চান মিয়ার পুকুরপাড়ের রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যান।
​পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করেন। তবে উদ্ধার করার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত হাফিজা খাতুন দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। স্থানীয়দের ধারণা, অসাবধানতাবশত পুকুরপাড় দিয়ে হাঁটার সময় হঠাৎ মৃগী রোগের তীব্রতা বাড়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে গিয়ে থাকতে পারেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

তারাকান্দায় পুকুরে পড়ে নারীর মৃত্যু

প্রকাশ : ০২:২৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬