১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশ : ০১:২৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 13

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ পুরিয়া কথিত হেরোইনসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা কথিত হেরোইনের মোট ওজন প্রায় ৭ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই (নিরস্ত্র) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় মাদকবিরোধী অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্ব পালন করছিলেন।

এ সময় দৌলতদিয়া ইউনিয়নের ছিদ্দিক কাজীর গ্রাম এলাকায় ৪ নম্বর ফেরিঘাট সংলগ্ন মাইনউদ্দিন সরদারের চায়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উভয়ই মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ২নং ওয়ার্ডের কুষ্টাবন্দর গ্রামের মোঃ আমিনুর রহমানের ছেলে তুহিন মিয়া (৩২) এবং ৪ নং ওয়ার্ডের গোলাপনগর গ্রামের মৃত সাগর মিয়ার ছেলে তারেক হাসান (২৩)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৭০ পুরিয়া কথিত হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক ওজন ৭ গ্রাম। উদ্ধারকৃত আলামত জব্দ করে তাদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, জেলার মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ : ০১:২৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬