১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ২ লাখ ৮০ হাজার টাকার জাল ধ্বংস।

এইচ,এম আওলাদ, জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।
  • প্রকাশ : ০১:২৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 11

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

এইচ,এম আওলাদ, জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে খাল থেকে জব্দ করা হয়েছে ৭২টি অবৈধ চায়না দুয়ারী জাল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।

মঙ্গলবার (৩০ জুন) ডুমুরিয়া ইউনিয়নের বাশবাড়িয়া খালে পরিচালিত এ অভিযানে গ্রাম পুলিশের সহযোগিতায় মোট ১ হাজার ৪৪০ মিটার দৈর্ঘ্যের চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন।  টুঙ্গিপাড়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বাশবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাবেদ হোসেন এবং তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা।

অভিযান শেষে বিকেলে ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে জব্দ করা সব চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য দপ্তর জানায়, অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ব্যাহত হয় এবং জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ এবং বিদ্যমান আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, টেকসই মৎস্যসম্পদ রক্ষা ও প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি করতে অবৈধ জালের ব্যবহার বন্ধে জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ২ লাখ ৮০ হাজার টাকার জাল ধ্বংস।

প্রকাশ : ০১:২৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬