১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নোয়াখালীতে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করায় দুই পরিবহনকে পঁচিশ হাজার টাকা জরিমানা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৯:২২:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
- / 38
মোজাম্মেল হক,নোয়াখালী
নোয়াখালী সদরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় নির্ধারিত মূল্য তালিকার অতিরিক্ত ভাড়া আদায় ও সরকারি আদেশ অমান্য করে সামাজিক দূরত্ব নিশ্চিত না করার অপরাধে লাল সবুজ পরিবহন ও সুগন্ধা পরিবহনকে মোবাইল কোর্ট ২টি মামলায় মোট ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা জরিমানা করেন। এছাড়াও সোনাইমুড়ী উপজেলায় মোবাইল কোর্ট একই কারনে বিভিন্ন পরিবহনকে ১৪ টি মামলায় ৩২,০০০ ( বত্রিশ হাজার) টাকা জরিমানা করেন। আজ নোয়াখালী জেলাতে মোবাইল কোর্ট সর্বমোট ১৬ টি মামলায় ৫৭,০০০(সাতান্ন হাজার) টাকা জরিমানা করেন।





















