১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশের সাঁকোয় ৫ গ্রামের লোকের একমাত্র ভরসা

মোঃ হেলাল উদ্দিন সরকার।
  • প্রকাশ : ০১:৪৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 11

মোঃ হেলাল উদ্দিন সরকার।

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার রাংসা নদীতে ৫ গ্রামের মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ব্রীজ না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার জনসাধারণের। জানা যায়, তারাকান্দা উপজেলার তারাকান্দা ইউনিয়নের ধলীরকান্দা, গালাগাও ইউনিয়নের দর্জিগাতি, নন্দীপুর, চওরা কান্দা, শাশিরকান্দা গ্রামের মানুষের ভরসাই হলো এই সাকোঁ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে যে তারাকান্দা ও গালাগাও ইউনিয়নের মাঝ খান দিয়ে রাংসা নদীতে শুকনা মৌসুমে পায়ে হেটে পারাপার হতে পারলেও বর্ষা কালে বাশের সাঁকোই একমাত্র ভরসা। নদীর ঐ পাড়ে ধলীরকান্দা বাজার সহ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও এই পারে দর্জিগাতি দাখিল মাদরাসা সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেকেই সাঁকো থেকে পড়ে আহত হয়।

ফলে তারাকান্দা ইউনিয়নের ধলীরকান্দা বাজার সংলগ্ন ও দর্জিগাতি গ্রামের মাঝে রাংসা নদীর উপর ব্রীজ নির্মাণের দীর্ঘ দিনের দাবি অত্র ৫ গ্রামের জনসাধারণ ও শিক্ষার্থীদের। বিষয়টি মাননীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসারের নিকট জোর দাবি জানিয়েছেন রাংসা নদীর উপর ব্রীজ নির্মাণের।

Please Share This Post in Your Social Media

বাঁশের সাঁকোয় ৫ গ্রামের লোকের একমাত্র ভরসা

প্রকাশ : ০১:৪৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬