১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫-২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কৃষ্ণ কুমার কুন্ডু, নীলফামারী প্রতিনিধি:
  • প্রকাশ : ০১:৪৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 12

কৃষ্ণ কুমার কুন্ডু, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ঐতিহ্যবাহী মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫–২০২৬-এর ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। সুস্থ ও মেধাবী প্রজন্ম গঠনে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। তিনি জেলার ক্রীড়া অঙ্গনের উন্নয়নে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মো. সাইদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব আবু মোহাম্মদ সোয়েম, জেলা ক্রীড়া অফিসার জনাব আবুল হাসেম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব আব্দুস সালাম বাবলাসহ জেলার ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব।

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড় ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফাইনাল ম্যাচে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্স প্রদর্শনকারী খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেওয়া হয়। জেলার ক্রীড়া উন্নয়ন ও তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা অভিমত ব্যক্ত করেন। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫–২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

নীলফামারীতে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫-২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশ : ০১:৪৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬