০২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৫ কোটি টাকার বেশি বাজেট ঘোষণা।

এইচ,এম আওলাদ জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
  • প্রকাশ : ০২:২৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 10

এইচ,এম আওলাদ জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
************************
গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটের মোট আকার ধরা হয়েছে ৭৫ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৪৮০ টাকা। গোপালগঞ্জ  পৌরসভার আয়োজনে    বাজেট ঘোষনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ফারিয়া তানজিল । এ সময়   উপস্থিত ছিলেন, এ এইচ এম রকিবুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা, মেহেদী হাসান, নির্বাহী প্রকৌশলী, মোঃ জুলফিকার আলী মোল্লা, সমাজ উন্নয়ন কর্মকর্তা পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারিরা।

নতুন অর্থবছরের এই   বাজেটে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি স্থাপন এবং অন্যান্য জনকল্যাণমূলক খাতে ব্যয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পৌর   কর্তৃপক্ষ জানিয়েছে, নিজস্ব রাজস্ব আদায় বৃদ্ধি, সরকারি অনুদান এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থায়নের মাধ্যমে বাজেট বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে পৌরসভার আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং নাগরিকদের জন্য আরও আধুনিক ও টেকসই সেবা নিশ্চিত করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

পৌরসভার দায়িত্বশীল সূত্র জানায়, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে নগর অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি জনসেবার মান আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। নাগরিকবান্ধব ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এবারের বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য। উল্লেখ্য, গোপালগঞ্জ পৌরসভা প্রতি   অর্থবছর নাগরিকদের চাহিদা ও উন্নয়ন পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করে থাকে। ২০২৬-২০২৭ অর্থবছরের ৭৫ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৪৮০ টাকার এ বাজেটও সেই ধারাবাহিকতার অংশ।

Please Share This Post in Your Social Media

গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৫ কোটি টাকার বেশি বাজেট ঘোষণা।

প্রকাশ : ০২:২৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬