০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নাসুমকে চড় মারার ঘটনায় বিসিবিকে আইনি নোটিশ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:৩০:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
- / 75
স্পোর্টস ডেস্ক,
বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটার নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ এসেছিল প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে। এ ঘটনার তদন্ত চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
রোববার ডাকযোগে ও ইমেইলে সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদুর রহমানের পক্ষে ব্যারিস্টার আশরাফ রহমান এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন।
নোটিশ অনুযায়ী, দোষ প্রমাণ হলে হাথুরুসিংহের বিরুদ্ধে বিসিবিকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে এ ঘটনায় ব্যবস্থা না নিলে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।
এ বিষয়ে ব্যারিস্টার আশরাফ রহমান গণমাধ্যমকে বলেন, বিশ্বকাপ চলাকালীন সময়ে ১২ অক্টোবর ভারতে অবস্থানকালে জাতীয় ক্রিকেট দলের হেডকোচ হাথুরুসিংহে ক্রিকেটার নাসুমকে চড় মারেন। গণমাধ্যমের মাধ্যমে আমরা এ তথ্য জানতে পারলেও বিসিবিকে এ বিষয়ে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।
তিনি আরও বলেন, যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ তাই বিসিবি সভাপতিকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে যেন এ ঘটনার সত্যতার প্রেক্ষিতে হাথুরুসিংহের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।





















