০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ফুলপুরে ইউসুফ আলী হত্যা মামলার মূল আসামী গ্রেফতার
মোঃ হেলাল উদ্দিন সরকার।
- প্রকাশ : ০২:০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / 18

মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ধীতপুর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধে গতকাল শনিবার বৃদ্ধ মো. ইউসুফ আলী (৭৪) হত্যার ঘটনায় প্রধান আসামি মো. মিরাশ উদ্দিন (৫৫)কে গ্রেপ্তার করেছে ফুলপুর থানা পুলিশ।
দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি থানার উজান বারুরা এলাকায় অভিযান চালিয়ে মোঃ মিরাশ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ফুলপুর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইউসুফ আলী হত্যায় তার ছেলে আনোয়ার হোসেন বাদি হয়ে প্রতিবেশি মিরাশ উদ্দিন ও তার ছেলে সবুজ মিয়াকে আসামি করে রাতেই ফুলপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা চলমান এবং আসামী গ্রেফতারের পরিকল্পনা চলছে।




















