০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ফেনী শহরে সিএনজি ভাড়া নিয়ে সাধারন মানুষের চরম ভোগান্তী
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:১৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
- / 87
ফেনী প্রতিনিধি
করোনাকালীন সময়ে ফেনী শহরে ট্রাংক রোড থেকে মহিপাল বা এর মাঝে যেকোনো জায়গায় নামলে সিএনজি ভাড়া নেয়া হতো১০ টাকা, এমনকি ট্রাংক রোড থেকে উঠে জহিরিয়ার সামনে নামলেও ১০ টাকা দিতে হতো। যা এত দিন সবাই দিয়ে আসছে কারন চালকরা তিনের অধিক যাত্রী বহন করতোনা। কিন্তু এখন করোনা।প্রকোপ কমে যাওয়ায় সিএনজি চালকরা যাত্রী ৫ জন নেয় কিন্তু ভাড়া সেই ১০ টাকাই আদায় করে ।চালকদের এর কারন জিজ্ঞেস করলে বলে এখন ভাড়া দশ টাকাই। কিন্তু এ বিষয়ে ফেনী পৌরসভা থেকে ভাড়া নিয়ে কোনো ধরনের নোটিস দেওয়া হয়নি।
দুই একজন সচেতন নাগরিক প্রতিবাদ করলেও বাকী সবাই মুখ বুজে পুরো টাকাই দিয়ে দিচ্ছে। এটা শুদু টাংক রোড় থেকে মহিপাল নয় ফেনীতে যতগুলো সিএনজি স্ট্যান্ড রয়েছে সবগুলোতেই চলতেছে, এমনকি ট্রাংক রোড থেকে মহিপাল এর ভাড়া ১৫ টাকা আদায় হয়েছে এমনও রেকর্ড রয়েছে।ফেনী পৌরসভা কর্তীক ঘোষিত ভাড়া হলো
মহিপাল থেকে টাংক রোড় ৭ টাকা। পৌরসভার নির্ধারিত ভাড়া ৭টাকা সিএনজি চালকগণ তা বাস্তবায়ন করে না এমত অবস্থায় যাত্রীগণ পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।















