০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে দুই দিনব্যাপী ‘মেক দ্য ফিউচার গ্রিন’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

শরীয়তপুর জেলা প্রতিনিধি জিল্লুর রহমান।
  • প্রকাশ : ০২:০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 8

শরীয়তপুর জেলা প্রতিনিধি জিল্লুর রহমান।

বুধবার (১৫ জুলাই), শরীয়তপুর জেলার সদর উপজেলায় ৪৯নং আংগারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মেক দ্য ফিউচার গ্রিন’ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ২১০ জন শিক্ষার্থী এবং ৭ জন সেচ্ছাসেবী নিয়ে ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও তরঙ্গ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে তরঙ্গ ফাউন্ডেশনের বিশেষ প্রকল্প ‘গ্রিন লেগেসি’-এর আওতায় ১৫ ও ১৬ জুলাই ৪৯নং আংগারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি ‘মেক দ্য ফিউচার গ্রিন’ সফলভাবে সসম্পন্ন করেন।

উক্ত কর্মসূচি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে ‘আমার স্বপ্নের পৃথিবী’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় আমাদের করণীয়’ বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের সচেতন, যুক্তিনির্ভর ও প্রাণবন্ত উপস্থাপনা উপস্থিত সকলকে মুগ্ধ করে। কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। অতিথিবৃন্দ ও শিক্ষকগণ শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন এবং বৃক্ষরোপণ করেন।

৪৯নং আংগারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম বক্তব্যে বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নিরাপদ পৃথিবী রেখে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আর এই লক্ষ্য অর্জনে পরিবেশ রক্ষায় সবার আগে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

তরঙ্গ ফাউন্ডেশনের উপদেষ্টা মাশিউর রহমান বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে এবং পরিবেশকে সুন্দর রাখতে বেশি বেশি বৃক্ষরোপণ করার কোনো বিকল্প নেই।”

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু-কিশোরদের মধ্যে পরিবেশবান্ধব নেতৃত্ব গড়ে তোলা এবং একটি সবুজ ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে ‘গ্রিন লেগেসি’ প্রকল্পের আওতায় এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

শিক্ষার্থীরা এই সময়োপযোগী বক্তব্যকে সাধুবাদ জানান এবং পরিবেশ রক্ষায় যার যার অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

শরীয়তপুরে দুই দিনব্যাপী ‘মেক দ্য ফিউচার গ্রিন’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

প্রকাশ : ০২:০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬