গোপালগঞ্জ হরিদাসপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকের চাপায় যুবক নিহত।
- প্রকাশ : ০২:১৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / 7
এইচ,এম আওলাদ জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
**************
গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে রিকু শেখ (নাম) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিকু শেখ গোপালগঞ্জ সদর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হরিদাসপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে হরিদাসপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি ট্রাকের নিচে পিষ্ট হন রিকু শেখ। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। প্রতাক্ষ্যদর্শীদের সুত্রে পাওয়া যায় ট্রাকটির নম্বার –১১-৫৩০৩ এ দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যেও এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ট্রাকটি শনাক্তে কাজ চলছে বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে এবং তদন্তে নতুন তথ্য মিললে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।




















