০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ফুলপুরে সাপের কামড়ে ইমামের মৃত্যু
মোঃ হেলাল উদ্দিন সরকার।
- প্রকাশ : ০২:১৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / 22

মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মসজিদের ইমাম হাফেজ আব্দুল কাদের জিলানী সাপের কামড়ে মৃত্যু হয়েছে। জানা যায় তিনি নয়াপাড়া গ্রামের একটি মসজিদে ইমামতি এবং মক্তবের শিক্ষাদানে দায়িত্ব পালন করতেন।
বুধবার ১৫ জুলাই, মাগরিবের নামাজ আদায়ের পর নিজ কক্ষে বিশ্রাম নিয়েছিলেন। পরে এশার আযানের সময় ঘুম থেকে উঠে মাটিতে পা রাখতেই একটি ঘোখড়া সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা হন। কিন্তু হাসপাতালে পৌছানোর আগেই পথিমধ্যে তিনি মৃত্যু বরণ করেন। ঘটনাটি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




















