১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান এমপি

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ০২:০০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 6

তৌহিদ,মাগুরা।

মাগুরায় দুইদিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা -২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার ১৭ জুলাই সকাল ১১ টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। মাগুরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রুবায়েত হোসেন খান।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য পেশ করেন মাগুরা জেলা দাবা খেলোয়াড় সংস্থার সভাপতি সৈয়দ নাজমুস সাদাত।বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় মাগুরা প্রেসক্লাবের সহযোগিতায় এসোসিয়েশন অফ চেয়াস প্লেয়ার মাগুরা শাখা প্রতিযোগিতার আয়োজন করে। এ প্রতিযোগিতায় মাগুরাসহ পার্শ্ববর্তী ১০ জেলার ৩৭ জন এবং ভারতের ৭ জন দাবা খেলোয়াড় সহ মোট ৩৭ জন খেলোয়াড় অংশ গ্রহণ করে। আয়োজকরা জানান, তৃণমূল পর্যায় থেকে দাবা খেলোয়াড় সৃষ্টি করতেই আমাদের এই ধরনের আয়োজন।

মাগুরাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ভালো দাবা খেলোয়াড় রয়েছে কিন্তু রেটিং পদ্ধতিতে খেলোয়াড় তৈরির অভাব রয়েছে। তাই আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দাবা খেলোয়াড় তৈরীর কাজ করে যাচ্ছি। আগামীতে ভালো খেলোয়াড় সৃষ্টি ও তাদের দক্ষতা বৃদ্ধিতে মাগুরা দাবা সংস্থা নিয়মিত কাজ করে যাবে। প্রশাসনের প্রতি তাদের দাবী দাবা খেলার জন্য ইনডোর একটি জায়গার ব্যবস্হা করে দেয়া।

Please Share This Post in Your Social Media

আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান এমপি

প্রকাশ : ০২:০০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬