১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাবেক সেনা সদস্য আহত

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:১৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
  • / 39
মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার
পেকুয়ায় সেনাবাহিনীর (অব:) সার্জেন্ট নাছির উদ্দিন (৪৫) সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। (৮আগষ্ট) শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত নছির উদ্দিনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল আবছারের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 
এলাকাবাসি জানায়, রাত সাড়ে ১২টার দিকে পাশের বিলে সেনাবাহিনীর (অবঃ) সার্জেন্ট নাছির উদ্দিনের ধানি জমির রোয়া নষ্ট করে জমি জবর দখল করতে যায় একদল সন্ত্রাসী। খবর পেয়ে নাছির উদ্দিন তার ধানি জমি দেখতে যায়। তিনি জমিতে পৌঁছলে ওয়ার্ড় আওয়ামীলীগে নুরুল আবছারের নেতৃত্বে একই শাহজালাল, জাহেদুল ইসলাম, আনোয়ারুল আজিম, মীর কাসেমসহ আরও ৭/৮ জন চিহ্নিত সন্ত্রাসী লাঠিসোটা ও ধারালো দা ছরি ও অস্ত্র নিয়ে ওই নাছির উদ্দিনের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ফেলে দেয়। এলাকাবাসি রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে।
আহত নাছির উদ্দিনের স্ত্রী মর্জিনা ইয়াসমিন জানান, ওই সন্ত্রাসীরা এর আগেও আমার স্বামীর কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল। টাকা দিতে না দিতে পারলে ওই জমি ছেড়ে দেয়ার হুমকি দেয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

কক্সবাজারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাবেক সেনা সদস্য আহত

প্রকাশ : ০৮:১৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০