১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
তারাকান্দায় ঝুকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী
মোঃ হেলাল উদ্দিন সরকার।
- প্রকাশ : ০২:০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / 6
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ঝুকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। ফলে আতঙ্কে রয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। জানা গেছে, তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের দুগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদ থেকে প্লাস্টার উঠে ছাদের রড বের হয়ে গেছে। যেকোনো সময় ছাদের প্লাস্টারের রড, সিমেন্টের টোকরা ঘষে পড়ে শিক্ষক-শিক্ষার্থীরা আহত হতে পারে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে যে, ১৯৮৮ সালের প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০০৭-২০০৮ অর্থবছরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় একটি একতলা ভবন নির্মাণ হয়। উক্ত ভবনেই গাদাগাদি করে চলছে পাঠদান।




















