১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিত্যক্ত ব্যাগে ৫টি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশ : ০২:০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 6

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বড়ধী কমলা গ্রামে একটি বাড়ির সিঁড়ির ওপর রাখা পরিত্যক্ত ব্যাগ থেকে পাঁচটি হাতবোমা সদৃশ বস্তুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে শুক্রবার সকাল ৬টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার বড়ধী কমলা গ্রামের মৃত গোলাম কাউছার জোয়ারদারের ছেলে আতাউর রহমান ডালিম (৪৫) বসতবাড়ির পাশে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একটি ব্যাগ রেখে যায়।

শুক্রবার (১৭ জুলাই) সকালে প্রতিবেশী বিশ্বজিৎ বিশ্বাস (২৮) গরুর জন্য খড় কাটতে গিয়ে সিঁড়ির ওপর ব্যাগটি দেখতে পান। পরে বিষয়টি বাড়ির মালিক আতাউর রহমান ডালিমকে জানালে তিনি বালিয়াকান্দি থানায় খবর দেন।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগে পাঁচটি হাতবোমা সদৃশ বস্তু, দুটি লোহার দা, দুটি চাপাতি, দুটি বড় লোহার তালা ভাঙার রড এবং একটি লোহার সোল দা পাওয়া যায়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এসব দেশীয় অস্ত্র ও বিস্ফোরক সদৃশ বস্তু সেখানে রেখে গেছে, তা শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

পরিত্যক্ত ব্যাগে ৫টি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার

প্রকাশ : ০২:০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬