১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালীতে করিমন দুর্ঘটনায় পেঁয়াজচাষি নিহত, আহত ১

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশ : ০২:১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 7

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ীর কালুখালী উপজেলায় পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে ইঞ্জিনচালিত করিমন গাড়ি দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক কৃষক গুরুতর আহত হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের শিয়ালমারী মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক ইব্রাহিম হোসেন মনা (৬০) পাংশা উপজেলার মহিষভাঙ্গা গ্রামের মৃত নির্জান মণ্ডলের ছেলে। গুরুতর আহত মো. জিল্লু শেখ (৫০) একই গ্রামের মৃত খালেক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে নিজ এলাকায় উৎপাদিত পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে ইঞ্জিনচালিত করিমন গাড়িতে করে সোনাপুর বাজারের দিকে রওনা দেন ইব্রাহিম হোসেন মনা ও জিল্লু শেখ। সকাল ৮টার দিকে কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের শিয়ালমারী মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ করিমন গাড়িটির ডান পাশের চাকা ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা দুই কৃষক গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ইব্রাহিম হোসেন মনার মৃত্যু হয়। অপর আহত জিল্লু শেখের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। এলাকাজুড়েও নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা কৃষিপণ্য পরিবহনে ব্যবহৃত ইঞ্জিনচালিত যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

কালুখালীতে করিমন দুর্ঘটনায় পেঁয়াজচাষি নিহত, আহত ১

প্রকাশ : ০২:১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬