০২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ফুলপুরে গরু চুরির হিড়িক
মোঃ হেলাল উদ্দিন সরকার।
- প্রকাশ : ০২:১৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / 7
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সাহাপুরের রাজিবের গোহাল ঘর থেকে দুইটি গরু, কাজিয়াকান্দা ইন্দিরাপাড় নামক স্থান থেকে আমিন নামের ব্যক্তির গোহাল ঘর থেকে দুইটি গরু চুরি হয়েছে।
এমনকি কাজিয়াকান্দা মাদরাসা গেইট সংলগ্ন বাসির উদ্দিনের গোহাল ঘর থেকে চুর গরু নিয়ে যাওয়ার সময় ভাগ্যক্রমে দুইটি গরু রেখে চোর পালিয়ে যায়। একই রাতে তিনটি গরু চুরির ঘটনা এলাকাবাসীর মধ্যে চরম উদ্যেগ দেখা দিয়েছে।
এলাকাবাসী রাতে নিরাপত্তার জোরদার এবং গরু চোর চক্রকে শনাক্ত করে দ্রুত প্রশাসনে দিতে জোর দাবি জানিয়েছেন। ঘটনা বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।




















