১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীকে কুপিয়ে হত্যার চেষ্টা, আহত ৫

নিজস্ব প্রতিবেদক। 
  • প্রকাশ : ০৩:৫৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 4

নিজস্ব প্রতিবেদক। 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাইদ খন্দকার (৩৬) নামে এক প্রবাসীকে হত্যার চেষ্টায় কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেছেন প্রতিপক্ষ । এ ঘটনায় আরও অন্তত ৪ জন আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে সাইদ খন্দকার ও তার পরিবারের সঙ্গে তার চাচা ইসমাইল খন্দকার, আজমাইল খন্দকার, হাসমত খন্দকার, আব্দুল আলী খন্দকার ও চাচাত ভাই শফিকুল খন্দকার, সাদিকুর খন্দকার, শান্ত খন্দকারদের বিরোধ চলছিল। এই ঘটনার জের ধরে শনিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় আওয়ামীলীগ নেতা ইসমাইল খন্দকারের নেতৃত্বে আজমাইল খন্দকার, হাসমত খন্দকার, ও চাচাত ভাই শফিকুল , সাদিকুর , শান্তসহ ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সাইদ খন্দকারকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করেন। পরে তার পরিবার তাকে বাচাতে এগিয়ে আসলে তাদের উপরও হামলা করেন।

স্থানীয়রা সাইদ খন্দকারকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে এবং বর্তমানে সাঈদ খন্দকারের অবস্থা আশঙ্কা জনক। সংঘর্ষে আরও ৪ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীকে কুপিয়ে হত্যার চেষ্টা, আহত ৫

প্রকাশ : ০৩:৫৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬