কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত।
- প্রকাশ : ০১:৪৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 3
এইচ,এম আওলাদ জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।
***********************
গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে অসামান্য অবদান ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ জুন/২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কাশিয়ানী থানার জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান। আজ ২০ জুলাই ২০২৬ খ্রি. দুপুর ০২:০০ ঘটিকায় গোপালগঞ্জ পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। দিক-নির্দেশনামূলক বক্তব্য ও পুরস্কার বিতরণ উক্ত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো. হাবীবুল্লাহ মহোদয়।
তিনি সভায় জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা রক্ষা ও সেবার মান বাড়াতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ ওসির পাশাপাশি কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও সফলতার পরিচয় দেওয়ায় জেলার শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই এবং শ্রেষ্ঠ কনস্টেবলদেরও সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।
উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন : জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সাখাওয়াত হোসেন সেন্টু— অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মো. নাফিছুর রহমান— সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. হাসানুর রহমান- সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে আগত ইন্সপেক্টরবৃন্দ এবং পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন।




















