১১:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় বাস্তবায়ন, খুনিদের বিচার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এনসিপির মহাসমাবেশ

কৃষ্ণ কুমার কুন্ডু , নীলফামারী প্রতিনিধি।
  • প্রকাশ : ০৬:৩৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 6

কৃষ্ণ কুমার কুন্ডু , নীলফামারী প্রতিনিধি।

নীলফামারীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নীলফামারী জেলা শাখার উদ্যোগে এক বিশাল জনসমাবেশ। “গণভোটের রায় বাস্তবায়ন, খুনিদের বিচার ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশকে ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আয়োজকদের দাবি, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ন্যায্য অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় থেকেই এ জনসমাবেশের আয়োজন করা হয়েছে। নীলফামারীর মাটি থেকে ইনসাফের বার্তা সারাদেশে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করবেন দলের কেন্দ্রীয় নেতারা। সমাবেশে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আহ্বায়ক জনাব মোঃ নাহিদ ইসলাম (এমপি), সদস্য সচিব জনাব মোঃ আখতার হোসেন (এমপি), যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ নাসির উদ্দিন পাটোয়ারী। এছাড়াও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে অংশ নেবেন।
সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নীলফামারী জেলা শাখার আহ্বায়ক জনাব মোঃ আব্দুল মজিদ। আয়োজকরা জানিয়েছেন, জনসমাবেশে গণমানুষের প্রত্যাশা, রাষ্ট্র সংস্কারের রূপরেখা, গণভোটের রায় বাস্তবায়নের দাবি, খুনিদের বিচার এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।

পাশাপাশি দলীয় নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, জনগণের অধিকার এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন। সমাবেশ সফল করতে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিভিন্ন এলাকা থেকে মিছিল, ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠার প্রত্যাশা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নীলফামারীতে আয়োজিত এই জনসমাবেশ উত্তরাঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে। জনসমাগম ও কেন্দ্রীয় নেতাদের বক্তব্যকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আজকের এই জনসমাবেশকে ঘিরে নীলফামারীজুড়ে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

গণভোটের রায় বাস্তবায়ন, খুনিদের বিচার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এনসিপির মহাসমাবেশ

প্রকাশ : ০৬:৩৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬