০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শহরের প্রধান সড়ক দখল করে বালুর পাইপলাইন, দুর্ভোগে পথচারী ও যানবাহন চালক

এইচ,এম আওলাদ জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
  • প্রকাশ : ০৭:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 2

এইচ,এম আওলাদ জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
************************
গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুলের সামনে এলজিইডি মোড় সংলগ্ন এলাকায় শহরের প্রধান সড়কের ওপর মোটা পাইপ স্থাপন করে তার ওপর মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে একদল বালু ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রতিদিন দুর্ভোগে পড়ছেন পথচারী, মোটরসাইকেল আরোহী, রিকশা-ভ্যান চালকসহ সাধারণ মানুষ। স্থানীয়দের   অভিযোগ প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ওপর দিয়ে এভাবে পাইপলাইন স্থাপন করে বালু পরিবহনের কাজ পরিচালনা করছে।

সর্বশেষ জেলা প্রশাসন স্কুলের সামনে এলজিইডি মোড় এলাকায় একইভাবে রাস্তার ওপর পাইপ টেনে তার ওপর মাটি দিয়ে ঢেকে দেওয়ায় সড়কটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, সড়কের ওপর পাইপ স্থাপনের কারণে রাস্তার স্বাভাবিক সমতল নষ্ট হয়েছে। যানবাহন চলাচলের সময় দুলে যাচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে মোটরসাইকেল ও ইজিবাইক চালকদের বেশি সতর্ক হয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়রা বলছেন, বর্ষাকালে এ ধরনের অবস্থা আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। এ বিষয়ে  সেখানে কর্মরত এক শ্রমিকের সঙ্গে কথা হলে তিনি দাবি করেন, “সরকারের কাছ থেকে অনুমতি (পাস) নিয়েই এই কাজ করা হচ্ছে।” তবে তিনি কোন দপ্তরের অনুমতি রয়েছে বা সেই অনুমতির কাগজপত্র দেখাতে পারেননি। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন,   যদি সত্যিই সরকারি অনুমতি থেকে থাকে, তাহলে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কের ওপর এভাবে পাইপ বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করার অনুমতি কীভাবে দেওয়া হলো?

আর যদি অনুমতি না থাকে, তাহলে প্রকাশ্যে সড়ক দখল করে এ ধরনের কাজের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না কেন? সচেতন   নাগরিকদের দাবি, জনস্বার্থের কথা বিবেচনা করে দ্রুত সড়ক থেকে পাইপলাইন অপসারণ, রাস্তা আগের অবস্থায় ফিরিয়ে আনা এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। এ বিষয়ে গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ), এলজিইডি, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে

Please Share This Post in Your Social Media

শহরের প্রধান সড়ক দখল করে বালুর পাইপলাইন, দুর্ভোগে পথচারী ও যানবাহন চালক

প্রকাশ : ০৭:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬