১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ২ মাদক চোরাকারবারিকে আটক করছে র্যাব-৫
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১১:৪৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
- / 41
মোস্তাকিম হোসেন,পাঁচবিবি(জয়পুরহাট)
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোহাম্মদ আলী সান (১৯) ও শাকিল মন্ডল (১৯) নামের ২ মাদক চোরাকারবারিকে আটক করছে র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।
আজ শুক্রবার সকালে উপজেলার আটাপাড়া রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা দু’জনেই উপজেলার আটাপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে ও আজাদ মন্ডলের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে র্যাব সদস্যরা আটাপাড়া রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১৬৩ বোতল ফেনসিডিলসহ ২ মাদক চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদক মামলায় মোহাম্মদ আলী সান ও শাকিল মন্ডলকে পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়েছে।





















