০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায়,  জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বালিয়াকান্দিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশ : ০২:০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 2

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াকান্দি উপজেলা শাখা।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা যায়, বালিয়াকান্দি উপজেলা শাখার তালপট্টি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বালিয়াকান্দি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার চৌরাস্তায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজকদের দাবি, কর্মসূচিতে প্রায় ১০০ থেকে ১৫০ জন নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াকান্দি উপজেলা শাখার আমির আব্দুল হাই জোয়ার্দার, সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, মজলিসে শুরার সদস্য খন্দকার মশিউর আযম মুন্নুসহ স্থানীয় নেতারা।

বক্তারা গণভোটের রায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

গণভোটের রায়,  জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বালিয়াকান্দিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রকাশ : ০২:০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬