লাকসামে বিএনপি নেতা মশুর সাথে সিএনজি শ্রমিকদলের মতবিনিময়
- প্রকাশ : ০২:২১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 2
বিশেষ প্রতিনিধি:
লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশাররফ হোসেন মশুর সাথে এক মতবিনিময় সভা করেছে লাকসামস্থ নাথেরপেটুয়া সিএনজি স্ট্যান্ড শ্রমিকদল। সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী নির্বাচনে মোশাররফ হোসেন মশু-কে বিপুল ভোটে মেয়র পদে জয়ী করার দৃঢ় আশাবাদ ও সংহতি প্রকাশ করেন।
আজ (রবিবার) এক সৌজন্য সাক্ষাতে নাথেরপেটুয়া সিএনজি স্ট্যান্ড শ্রমিকদলের শীর্ষ নেতৃবৃন্দ বিএনপি নেতা মোশাররফ হোসেন মশুর সাথে এই মতবিনিময় করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন: মো: শাহিন, সভাপতি, নাথেরপেটুয়া সিএনজি স্ট্যান্ড শ্রমিকদল। মো: ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক, নাথেরপেটুয়া সিএনজি স্ট্যান্ড শ্রমিকদল।
মো: মাইনুদ্দিন, সাধারণ সম্পাদক, লাকসাম উপজেলা শ্রমিকদল।
মো: শাহাবুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, লাকসাম উপজেলা শ্রমিকদল। মো: বাবুল মজুমদার, সভাপতি, লাকসাম পৌরসভা শ্রমিকদল। সভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেন, লাকসামের জনমানুষের নেতা মোশাররফ হোসেন মশু পৌরবাসীর অধিকার আদায়ে ও এলাকার উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। সিএনজি শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা এবং লাকসাম পৌরসভাকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে তাঁর বিকল্প নেই। আগামী পৌর নির্বাচনে শ্রমিকদল ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে তাঁর বিজয় সুনিশ্চিত করবে।
মেয়র পদপ্রার্থী মোশাররফ হোসেন মশু শ্রমিক নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “শ্রমিকরাই সমাজের মূল চালিকাশক্তি। আপনাদের এই অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা আমাকে আরও দায়বদ্ধ করেছে। আমরা সবাই মিলে লাকসাম পৌরসভাকে সাধারণ মানুষের নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।”মতবিনিময় সভা শেষে নেতৃবৃন্দ দেশ ও জাতির মঙ্গল কামনা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন









