১০:০৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজকর্মীর বিরুদ্ধে ভাতা বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ।

এইচ,এম আওলাদ জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
  • প্রকাশ : ০২:৪৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 2

এইচ,এম আওলাদ জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।

স্ত্রী-শ্বশুরসহ স্বজনদের নামে প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতা পাইয়ে দেওয়ার অভিযোগ; হামলা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হয়ে পলাতক বলে দাবি গোপালগঞ্জের কাশিয়ানী   উপজেলার ওড়াকান্দী ইউনিয়নের সমাজকর্মী মশিউর তালুকদারের বিরুদ্ধে সরকারি ভাতা প্রদানে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি দায়িত্বে থেকে তিনি নিজের স্ত্রী, শ্বশুর এবং ঘনিষ্ঠ স্বজন ও পরিচিত ব্যক্তিদের নামে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা, বিশেষ করে প্রতিবন্ধী ভাতা, পাইয়ে দিয়েছেন।

অথচ তাদের অনেকেই প্রকৃতপক্ষে সুস্থ-স্বাভাবিক মানুষ। অভিযুক্ত মশিউর তালুকদার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দী ইউনিয়নের মৃত মকবুল তালুকদারের ছেলে এবং ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কর্মরত। স্থানীয়দের অভিযোগ,সরকারি সুযোগ-সুবিধা বণ্টনের ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি এলাকায় একটি প্রভাববলয় গড়ে তুলেছেন। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের একটি অনুসন্ধানী দল সরেজমিনে কয়েকজন ভাতাভোগীর তথ্য যাচাই করলে দেখা যায়, যাদের নামে প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতা চালু হয়েছে, তাদের মধ্যে কয়েকজন সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন বলে অভিযোগ রয়েছে।

ভাতা ভোগী তার স্ত্রী ও স্বশুর সহ কয়েকজনের নামের তালিকা নিছে দেওয়া হল :এলাকাবাসীর আরও অভিযোগ, ভাতা বণ্টির মাধ্যমে প্রভাব বিস্তারের পাশাপাশি মশিউর তালুকদার ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছেন। স্থানীয় সূত্রের দাবি, গত ১০ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় সালমা বেগম নামে এক নারী গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, ওই ঘটনায় মশিউর তালুকদার ও তার সহযোগীরা হামলায় জড়িত ছিলেন। বর্তমানে ওই নারী চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ঘটনার একটি মামলায় মশিউর তালুকদারের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলে অভিযোগ রয়েছে। কাশিয়ানী উপজেলা   সমাজসেবা কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, মশিউর তালুকদার কয়েকদিন ধরে অফিসে অনুপস্থিত রয়েছেন। তিনি ছুটির আবেদন জমা দিয়েছেন বলে কার্যালয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, একজন সরকারি কর্মচারী হয়ে তিনি ক্ষমতার অপব্যবহার করে আত্মীয়-স্বজন ও প্রভাবশালী ব্যক্তিদের নামে অবৈধভাবে ভাতা পাইয়ে দিয়েছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। অভিযোগের বিষয়ে মশিউর   তালুকদারের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যপারে কাশিয়ানী   উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ. বি. এম. সৌরভ রেজা শিহাব বলেন, এ বিষটি নিয়ে আমরা দেখবো, লিখিত অভিযোগ বা তদন্তে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিষয়টি বিভাগীয়ভাবে তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

সমাজকর্মীর বিরুদ্ধে ভাতা বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ।

প্রকাশ : ০২:৪৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬