ফুলপুরে মৎস্য খামারে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতির দাবি
- প্রকাশ : ০১:৩৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 14

মোঃ হেলাল উদ্দিন সরকার
ময়মনসিংহ জেলা ফুলপুর উপজেলার একটি মৎস্য খামারে বিষ প্রয়োগ করেছে বলে মাছ নিধনের অভিযোগ উঠেছে। উক্ত ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে খামার মালিক। এই বিষয়ে ফুলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কুটুরাকান্দা (মুন্সিবাড়ি) গ্রামের মোঃ ইব্রাহিম খলিল (৩৮) নিজের বসতবাড়ির পাশে প্রায় ১৭০ শতাংশ জমির একটি মৎস্য খামারে পাবদা চাষ করে আসছেন। গত ২৯ জুলাই রাত আনুমানিক ১১:৩০ মিনিট পর্যন্ত খামারে পাহারাদার মোঃ রফিক, আমিন ও নয়ন মিয়া খামারে দায়িত্ব পালন করেন।
পরদিন ৩০ জুলাই ভোর আনুমানিক ৫টার দিকে খামারে গিয়ে তারা দেখতে পায় মাছ গুলো মরে পানির ওপর ভেসে উঠছে। খামার মালিকের দাবি খামারের পানিতে কিটনাশক জাতীয় বিষাক্ত পদার্থ প্রয়োগ করায় মাছ গুলো মারা গেছে। এতে তার আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এই ঘটনায় স্থানীয় লোকজনদেরকে অবহিত করে ফুলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন খামার মালিক। অভিযোগের বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে জানা যায়।



















