০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

এইচ,এম আওলাদ জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
  • প্রকাশ : ০২:০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 13

এইচ,এম আওলাদ জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।

গোপালগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৮ আগস্ট) গোপালগঞ্জ সদর থানাধীন আরামবাগ নিচুপাড়া (ঘুল্লিবাড়ি) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আঃ সামাদ (৪৩) এবং আল ইমরান খান (২৮) জেলা গোয়েন্দা   শাখা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) নাজমুল আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে আরামবাগ নিচুপাড়া (গুল্লিবাড়ি) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত  দুজন দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরো কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

গোপালগঞ্জে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

প্রকাশ : ০২:০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬